Home জাতীয় অপরাধ কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

Share
Share

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবং তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নিহত সুমাইয়ার ভাই পুলিশকে ফোন দিয়ে জানান, বাসায় গিয়ে মা ও বোনকে মৃত অবস্থায় পান তিনি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মা তাহমিনা বেগম ছিলেন গৃহিণী। তারা কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি মহিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থলের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কোন্দল থেকেই শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার আগে তদন্ত শেষ করতে হবে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—সে বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক টিম কাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, মা-মেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় থাকলেও বড় ধরনের কোনো বিরোধ বা কলহের ঘটনা তারা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মৃতরা কি আমাদের কথা শুনতে পায়’ প্রশ্নোত্তর যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মৃত্যুর পর একজন মানুষ তাঁর গোসল, কাফন-দাফন, জানাজা কিংবা স্বজনদের কান্না ও কথাবার্তা শুনতে বা অনুভব করতে পারেন কি না—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন...

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে...

Related Articles

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক...

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

সার সংকটের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়...