Home জাতীয় দুর্ঘটনা শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারী রোগীর মৃত্যু
দুর্ঘটনা

শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারী রোগীর মৃত্যু

Share
Share

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে ইরিন আক্তার (৬৫) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের দুই নম্বর গেটের নিচে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত ইরিন আক্তার বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার সোলাইমানের স্ত্রী। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে ইরিন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় হাসপাতালের ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বামী সোলাইমান জানান, বুধবার রাতে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। ঘন ঘন প্রস্রাব, পায়ে ব্যথা ও শরীর ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। পরদিন বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোলাইমান আরও বলেন, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে স্ত্রীকে বিছানায় থাকতে বলে যান তিনি। নামাজ শেষে ফিরে এসে স্ত্রীকে বিছানায় পাননি। পাশের বিছানায় থাকা এক রোগীর স্বজন তাঁকে জানান, তাঁর স্ত্রী বাথরুমের দিকে গেছেন। সেখানে খুঁজেও না পেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি। পরে স্বজনদের বিষয়টি জানিয়ে খোঁজ করতে বলেন। একপর্যায়ে পুলিশ তাঁকে স্ত্রীর মরদেহ পাওয়ার খবর দেয়।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, তিনি ছুটিতে রয়েছেন। এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হাসপাতালের দুই নম্বর গেটের নিচে এক নারী পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন তাঁর কান ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় তাঁর স্বামী মাগরিবের নামাজ পড়তে গেলে ফিরে এসে তাঁকে বিছানায় পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ পাওয়া যায়।

ওসি আরও বলেন, চিকিৎসকদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, ওই নারীর আগে থেকেই মাথায় সমস্যা ছিল। ছোটবেলায় তাঁর মিনি স্ট্রোক হয়েছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

মানত শেষে স্ত্রী এসে দেখেন ঘরে স্বামী ও দুই সন্তানের মরদেহ

  চট্টগ্রামের বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করতে গিয়ে মসজিদে গিয়েছিলেন...

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি...

;