Home আঞ্চলিক কটিয়াদীতে ছেলের মৃত্যুশোকে কয়েক ঘণ্টার ব্যবধানে মায়েরও মৃত্যু
আঞ্চলিক

কটিয়াদীতে ছেলের মৃত্যুশোকে কয়েক ঘণ্টার ব্যবধানে মায়েরও মৃত্যু

Share
Share

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, আলতাফ উদ্দিন শাহীন রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থায়ীভাবে এলাকায় বসবাস করতেন না এবং গাজীপুরে থাকতেন। তবে সুযোগ পেলেই তিনি মাকে দেখতে নিজ বাড়িতে আসতেন। শনিবার রাত ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ভোরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকে ভেঙে পড়েন তার মা জুবাইদা মনি। ছেলের মৃত্যুর আঘাত সইতে না পেরে কিছুক্ষণের মধ্যেই তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং সকাল ৬টার দিকে মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের মা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর বেদনা ও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...