Home জাতীয় দুর্ঘটনা কক্সবাজারে অসুস্থ ফারুকীকে ঢাকায় নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে
দুর্ঘটনা

কক্সবাজারে অসুস্থ ফারুকীকে ঢাকায় নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে

Share
Share

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। শনিবার রাত সাড়ে ১০টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফারুকী শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার আসেন এবং হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকের বরাত দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন, ফারুকী বুকে ব্যথা অনুভব করেন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। যদিও পরিস্থিতি গুরুতর ছিল না, তবে কোনো ধরনের ঝুঁকি এড়াতে দ্রুত তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে তাঁকে নিয়ে যায়।

সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার কারণে রোববারের নির্ধারিত কর্মশালা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

ইতিহাস কি ব্রাজিলের বিশ্বকাপ জেতার পক্ষেই? 

বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার...

Related Articles

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায়...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের...

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী...