Home আঞ্চলিক কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
আঞ্চলিকদুর্ঘটনা

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

Share
Share

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি অসাবধানতাবশত পাশে রাখা লিচুর বিচি মুখে দিয়ে ফেলে। এরপর সেটি গলায় আটকে গেলে সে শ্বাসকষ্টে ভুগতে থাকে। স্বজনরা দ্রুত বিচি বের করার চেষ্টা করলেও সফল হতে পারেননি।

পরে শিশুটিকে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকেরা শিশুদের ফল খাওয়ানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিচিযুক্ত ফল সাবধানে খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইমরান খানকে সরাতে কলকাঠি নেড়েছিল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট। যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ আউটলেট দ্য ইন্টারসেপ্ট...

রাস্তার ইট তুলে ইউপি সদস্যের বাড়িতে পাকা বাথরুম নির্মাণের অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামে সরকারি রাস্তার ইটের সলিং তুলে নিয়ে নিজ বাড়িতে পাকা বাথরুম ও গোসলখানা নির্মাণের গুরুতর অভিযোগ...

Related Articles

নোয়াখালী-ফেনী মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা মুহতামিম নিহত, শিশু আহত

নোয়াখালী-ফেনী ফোরলেইন মহাসড়কে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং পাঁচ বছরের এক...

কমিউনিটি ক্লিনিকের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা বিরুদ্ধে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের জমি দখল...

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার...

ওসমানীনগরে লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুহাম্মদ আজাদ আলী

আগামী ২৩ মে ২০২৬ ইংরেজি, শনিবার অনুষ্ঠিতব্য লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি, ওসমানীনগরের...