Home আন্তর্জাতিক ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান
আন্তর্জাতিক

ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান

Share
Share

ইরানের তেল রপ্তানি ব্যাহত করার চেষ্টার অভিযোগে গালফ অব ওমানে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার জানায়, ‘ওশান কই’ নামের তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ইরানি নৌবাহিনীর রেঞ্জার ও মেরিন সদস্যরা জাহাজটিকে ইরানের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়।

তবে জাহাজটির পতাকা, মালিকানা বা এতে থাকা ক্রুদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

 এমন সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে কী করে ইরানের তেল রপ্তানি ব্যাহত করা হচ্ছিল, সে ব্যাখ্যাও দেয়নি তেহরান।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক চামচ পানির প্রায় ১৫ ভাগের এক ভাগ। একই সঙ্গে প্রতিটি প্রশ্নে...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে...

Related Articles

কারাগারেই ফোন ব্যবহার করছিলেন সাবেক এমপি , মিলল একাধিক পর্ন ভিডিও

ভারতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্নাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার জব্দকৃত...

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলা : ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটে...

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...