Home জাতীয় আইন-বিচার খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া গ্রেপ্তার
আইন-বিচারআঞ্চলিক

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া গ্রেপ্তার

Share
Share

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জীতেন কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি।
পুলিশ জানিয়েছে, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে জেলার চারটি থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা হয়েছে। বাকি চারটি মামলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনায় করা হয়। সবগুলো মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে।
মামলাগুলোর মধ্যে দুটি খাগড়াছড়ি সদর থানায় এবং বাকি তিনটি দীঘিনালা, মাটিরাঙা ও পানছড়ি থানায় দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু বলেন, জীতেন বড়ুয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জীতেন বড়ুয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিদ্যুতের দাম আরও ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি

দেশের বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান লোকসান ও ভর্তুকির চাপ কমাতে বিদ্যুতের দাম পুনরায় ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন...

মানবজমিনের অনুসন্ধান ,তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের জীবনের এক অন্ধকার ও বিভীষিকাময় অধ্যায় উন্মোচিত হয়েছে।...

Related Articles

ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা...

তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ জনের মৃত্যু, আসল রহস্য উদঘাটন

ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নতুন...

‘বিচার না পাইলে হামরা বাপ-মাও আত্মহত্যা করমো’

‘এই মার্ডার ফিরোজ গ্রুপ যখনই শুনছে আমার ছেলের বাড়ি পাঠানপাড়া তখনই নির্মমভাবে...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের...