Home সাম্প্রতিক এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া
সাম্প্রতিক

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া

Share
Share

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌর শহরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৈয়দ শরাফাত হোসেন রাহাতের নির্দেশনায় যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম। মোনাজাতে সংসদ সদস্য মাজেদ বাবু ও তাঁর পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাজেদ বাবু দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জের মানুষের জন্য কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

আয়োজকেরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাজেদ বাবু গত ৭ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ ও পর্যবেক্ষণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

দোয়া মাহফিল শেষে মাজেদ বাবুর দ্রুত সুস্থতা কামনায় দুই শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর)...

Related Articles

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে চার বস্তা হরিণ শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায়...

‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে

  শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপণ্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা—ছোটবেলায় এমন উপমা...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর...