Home সাম্প্রতিক উমর (রা.)-এর মতো মধ্যরাতে মানুষের দুয়ারে এমপি
সাম্প্রতিক

উমর (রা.)-এর মতো মধ্যরাতে মানুষের দুয়ারে এমপি

Share
Share

নাজমুল হাসান, মাদারীপুর


‘আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’—নির্বাচনের আগে দেওয়া এই প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখেননি মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্প্রতি গভীর রাতে শিবচরের সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।

শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গভীর রাতে এমপিকে হঠাৎ নিজেদের দরজায় দেখে অবাক ও আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নির্বাচনী প্রচারণার সময় হযরত উমর (রা.)-এর প্রজাহিতৈষী শাসনব্যবস্থার আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে জনসেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই উদ্যোগকে তারই বাস্তবায়ন হিসেবে দেখছেন স্থানীয়রা।

খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এসব মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যে সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

গভীর রাতে এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে নিজের বাড়ির দরজায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। এমপির মাথায় হাত রেখে দোয়া করে তিনি বলেন, ‘আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি। আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির হয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।’

নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে তিনি বদ্ধপরিকর। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা ও উন্নয়ন পৌঁছে দিতে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং এ জন্য কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীকে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন আগ্রাসনের জবাবে একযোগে দুই মার্কিন যুদ্ধজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকারসহ মোট...

Related Articles

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ...

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে: তিতুমীর

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে বলে মন্তব্য করেছেন...

শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরে ঢাকা–শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুটি স্থানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও...

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে...