Home জাতীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
জাতীয়বিএনপিরাজনীতি

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

Share
Share

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার জন্য তার ভর্তি প্রয়োজন হয়। বর্তমানে তিনি কেবিনে আছেন এবং সম্পূর্ণ চিকিৎসা টিম তার স্বাস্থ্য পর্যবেক্ষণে নিয়োজিত আছে।

ডা. জাহিদ হোসেন বলেন, “মেডিকেল বোর্ড যে পরীক্ষাগুলো করতে বলেছে, সেগুলোর রিপোর্ট পাওয়ার পরই বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। এখন তার অবস্থা স্থিতিশীল, আমরা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছি।” সর্বশেষ গত ১৫ অক্টোবর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেবার তিনি একদিন হাসপাতালে থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং চিকিৎসকদের পরামর্শক্রমে বাসায় ফেরেন।

৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিল রোগে ভুগছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
আর্থ্রাইটিস,ডায়াবেটিস,কিডনি জটিলতা,ফুসফুসের সমস্যা, চোখের দীর্ঘমেয়াদি সমস্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন। দলের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, পুরো মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন। প্রয়োজন হলে অতিরিক্ত বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজধানীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-৩। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য...

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া...

Related Articles

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের...

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন...

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

;