Home জাতীয় এডুকেশন সেক্টরে ‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’ দরকার: শিক্ষামন্ত্রী
জাতীয়

এডুকেশন সেক্টরে ‘হাই জাম্প’ নয়, ‘পোল ভল্ট জাম্প’ দরকার: শিক্ষামন্ত্রী

Share
Share

দেশের শিক্ষা খাতে কেবল ধাপে ধাপে অগ্রগতি নয়, বরং এক লাফে বড় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে।” তিনি জানান, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে এবং নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসতে দেওয়া হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর তার মেয়াদে নকল প্রতিরোধ ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। “সেগুলো পরে চলে গেছে, কিন্তু আর পুনরাবৃত্তি হবে না,”—বলেন তিনি। কঠোর নজরদারি ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নিশ্চিত করার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কারিকুলাম রিভিউ, ডিজিটাল লিটারেসি বৃদ্ধি এবং ইংরেজি দক্ষতায় জোর দেওয়ার কথা জানান তিনি। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা বিবেচনায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকস শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।” এ লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ চলবে বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে তার জবাবদিহি বর্তমান মন্ত্রণালয় দেবে না। তবে তার আগের মেয়াদে দুর্নীতি হয়নি এবং বর্তমান মেয়াদেও হবে না বলে দাবি করেন তিনি।

এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরে জানানো হবে বলে জানান তিনি। একই সঙ্গে এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও আশ্বাস দেন।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি সরকারের জানা আছে। উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

কারিকুলাম প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে।” অর্থাৎ বিদ্যমান কাঠামো সম্পূর্ণ বাতিল না করে তা সময়োপযোগী ও বাস্তবভিত্তিক করে তোলার দিকেই গুরুত্ব দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৬ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

আগামী ১৬ আগস্ট বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিটির...

‘আমরা সহাবস্থানের রাজনীতি চাই’: ছাত্রদলের নেতা ইয়াহিয়া

  ঢাকা কলেজ ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মাদ ইয়াহিয়া। তিনি বলেন, ছাত্রদল শান্তিপূর্ণ...

Related Articles

রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমন আলোচনা চললেও...

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...