Home জাতীয় এখনও জীবিত আছেন তোফায়েল আহমেদ
জাতীয়

এখনও জীবিত আছেন তোফায়েল আহমেদ

Share
Share

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি এখনও জীবিত আছেন।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তার রক্তচাপ ও নাড়ির গতি হঠাৎ কমে যায়। তবে তিনি জীবিত আছেন। এই তথ্য নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদের স্বামী, চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তুহিন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন তোফায়েল আহমেদ। বয়সের ভারে ন্যুব্জ এই প্রবীণ রাজনীতিক, গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করতেন। ধীরে ধীরে তার চলাচলের ক্ষমতা ও বাকশক্তি ক্ষীণ হয়ে পড়ে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি প্রায় সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তোফায়েল আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে ভোলা থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও...

Related Articles

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...