Home সাম্প্রতিক একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী
সাম্প্রতিক

একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী

Share
Share

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করেন তিনি।

সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা, শিল্পকলা ও অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম।
সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। নৃত্যে স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার।
সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার জস।

এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘একুশে পদক’ অনুষ্ঠানে গুণীজনদের অবদানকে স্বীকৃতি জানিয়ে বলেন, “জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান প্রদানের মাধ্যমে আমরা তাদের কৃতিত্বের মর্যাদা নিশ্চিত করি।”

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘অমর একুশে বইমেলা’ উদ্বোধনের জন্য বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে যোগ দেবেন। বইমেলায় পাঠক, লেখক এবং প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মিলিত হয়ে দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার...

দীর্ঘ ২০ বছর পর গাজায় পৌর নির্বাচন, উৎসবের আমেজ

ধ্বংসস্তূপ আর অবরোধের দীর্ঘ যাতনা ছাপিয়ে গাজায় বইছে নতুন এক হাওয়া। দীর্ঘ ২০ বছর পর প্রথমবারের মতো একটি পৌর নির্বাচনের আয়োজনকে ঘিরে গাজার...

Related Articles

সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ বহাল রাখার সিদ্ধান্ত সরকারের

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিন দ্বীপ-এ পর্যটন নিয়ন্ত্রণের বিদ্যমান নীতিই...

বগুড়ায় প্রকাশ্যে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে দিনের বেলায় মোটরসাইকেলের গতিরোধ করে রকি মাহমুদ (৩২) নামে পাঁচ...

ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে- ট্রাম্প

আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

বিষধর সাপের ছোবল থেকে ৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল ‘কালী

মানুষের পরম বন্ধু হিসেবে কুকুরের বিশ্বস্ততার কাহিনী আমরা বহুবার শুনেছি, কিন্তু ওড়িশার...