Home সাম্প্রতিক হামের উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু
সাম্প্রতিক

হামের উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু

Share
Share

চট্টগ্রামের মিরসরাইয়ে হামের উপসর্গ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু ফাহিম ও নোমান মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নোমানের মৃত্যু হয়। এর আগে ১৫ দিন আগে একই উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার যমজ ভাই ফাহিম।
শিশুদের বাবা হারুন উর রশিদ বলেন, টিকা দেওয়ার সময় গেলে দায়িত্বপ্রাপ্তরা জানান টিকা শেষ হয়ে গেছে, ফলে সন্তানদের টিকা দেওয়া সম্ভব হয়নি। পরে দুই শিশুই হামের মতো উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, প্রথমে ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আট দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নোমানকে ঢাকায় নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নোমানও মারা যায়।
পরপর দুই সন্তানের মৃত্যুতে পরিবারটি শোকে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর  কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন...

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

Related Articles

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...