Home জাতীয় অপরাধ উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ আসামি লামিনের রিমান্ড কত দিনের?
অপরাধ

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ আসামি লামিনের রিমান্ড কত দিনের?

Share
Share
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি লামিন ইসলামকে (১৯) এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদউজ্জামান আসামিকে আদালতে হাজির করে করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ।

রিমান্ডের পক্ষে তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, মেয়েটা ১২ বছরের, অবুঝ কিছুই বোঝে না। তাকে জোর করে আসামি সংঘবদ্ধভাবে নিয়ে যায়। আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, মামলাটি চাঞ্চল্যকর। ঘটনার আড়ালেও কিছু ঘটনা থাকে। অভিযোগে অপহরণ করেছে বলেছে। কিন্তু মেয়েটাই স্বেচ্ছায় ছেলেটার সঙ্গে দৌড়ে গেছে। যা ভিডিওতে দেখা গেছে। এটা একটা প্রেমের সম্পর্ক।

এ জন্যই গত জানুয়ারির ২৫ তারিখ ভিক্টিম এই ছেলেটার সঙ্গে চলে গেছিল। আজকের আসামিকে সে ছেলেকে ফোন দেয় যার রেকর্ড রয়েছে। যার রেকর্ড আসামিপক্ষ আদালতে শোনান। এটাকে প্রেমের ঘটনা বলে আদালতে দাবি করে আসামিপক্ষ। এটা কোনোভাবেই অপহরণ নয়।
রিমান্ডের সুযোগ নেই। কারণ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এটা আরেকটা মিন্নীর মত ঘটনা।বাদীপক্ষের আইনজীবী শাহ মো. শরীফুল ইসলাম রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় আসামি। ফরেনসিক রিপোর্টের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

রিমান্ড আবেদন অনুযায়ী, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও পরিকল্পিত ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহ এবং ব্যবহৃত যানবাহন শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ এপ্রিল উত্তরা গার্লস স্কুলের পরীক্ষা শেষে মেয়ে জেরিন জামান তুবাকে (১৪) নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ৭-৮ জন অজ্ঞাতনামা অপহরণকারী তাদের গতিরোধ করে।

​এ সময় অপহরণকারীরা তুবার বাবাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তার সামনে থেকেই মেয়েকে জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নেয়। পরে দুটি মোটরসাইকেলের পাহারায় অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর ভুক্তভোগীর বাবা কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ১ মে ২০২৬ তারিখ দুপুর দেড়টায় গাজীপুরের পূবাইল থানার কফু মার্কেট এলাকা থেকে প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসামির হেফাজত থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি নির্বাচিতনির্বাচিত  হয়ে প্রথমেই শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন ফখরুল

২৫৫ ভোটে রাষ্ট্রপতি হওয়ার পর জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ...

বরিশালে ১৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ ২০ হাজার গাছের চারা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ২০...

Related Articles

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড...

মুরাদনগরে ৮০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

  কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল...

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে...

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির দায়ে ডিলারের ১৪ বছরের কারাদণ্ড

রংপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায়...