Home আঞ্চলিক উচ্চ মুনাফার লোভে কোটি টাকা হাতিয়ে উধাও কথিত এনজিও, বিপাকে শতাধিক গ্রাহক
আঞ্চলিক

উচ্চ মুনাফার লোভে কোটি টাকা হাতিয়ে উধাও কথিত এনজিও, বিপাকে শতাধিক গ্রাহক

Share
Share

গাইবান্ধায় উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি উধাও হয়ে গেছে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিওর কর্মকর্তারা। এতে জেলার শতাধিক গ্রাহক চরম বিপাকে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ১০ হাজার টাকা সঞ্চয় করলে ১ লাখ টাকা এবং ১ লাখ টাকায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে বড় অঙ্কের ঋণ পাওয়ার আশায় গাইবান্ধা সদর উপজেলার অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এই প্রতারণার ফাঁদে পড়ে টাকা জমা দেন।

নির্ধারিত সময়ে ঋণ নিতে গিয়ে গ্রাহকেরা দেখেন, এনজিওটির কার্যালয়ে তালা ঝুলছে। কর্মকর্তারাও অফিস ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই দিশেহারা হয়ে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ভুক্তভোগীদের পক্ষে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন শহরের সবুজপাড়ার ব্যবসায়ী রতন মিয়া। তিনি জানান, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সুখ শান্তির বাজার এলাকায় অবস্থিত ‘তিশা ফাউন্ডেশন’-এর কর্মকর্তারা ১০ হাজার টাকা সঞ্চয় জমা দিলে ১ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসে তিনি ৯২ হাজার টাকা জমা করেন। তাঁর মতো আরও অনেকেই ঋণের আশায় সেখানে সঞ্চয় জমা রাখেন।

ঋণ দেওয়ার নির্ধারিত তারিখে অফিসে গিয়ে তাঁরা দেখেন, কার্যালয়ে তালা ঝুলছে। পরে সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহকদের কাছ থেকে জানতে পারেন, একই কৌশলে জেলার বিভিন্ন এলাকা থেকে কোটি টাকা সংগ্রহ করে পালিয়ে গেছে চক্রটি।

এক ভুক্তভোগীর স্বজন ইমরান হোসেন বলেন, “যার ভবনে অফিস ভাড়া নেওয়া হয়েছিল, তিনি সাবেক সমাজসেবা কর্মকর্তা। অথচ তিনি নাকি তাদের সঠিক পরিচয় জানেন না। এত বড় ক্ষতির দায় এখন কে নেবে?”

এ বিষয়ে জানতে ‘তিশা ফাউন্ডেশন’-এর ব্রাঞ্চ ম্যানেজার জসিম মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীর মরদেহ ঘরে রেখে মসজিদে আজান দিতে গিয়ে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের ইন্তেকাল

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্ত্রীর মরদেহ ঘরে রেখে মালিডাঙ্গা...

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;