Home আঞ্চলিক শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল
আঞ্চলিক

শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল

Share
Share

সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশন’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আকরাম হোসেন সভাপতি, কোহেল আহমদ সাধারণ সম্পাদক এবং হেলাল তরফদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ শেফ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি মো. ফয়ছল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী শেফ মিজানুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও হোটেল ভ্যালি গার্ডেনের মহাব্যবস্থাপক (জিএম) রিপন আহমদ, প্যারালাক্স রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম কাশেম এবং রুপচাঁদা সুপার শেফ বিজয়ী সেলিব্রিটি শেফ কোহেল আহমদ তাপাদার।

এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র শেফ আহজার উদ্দিন, আজিজুল হোসেন, দেলোয়ার হোসেন, মো. মামুন, মো. কবির, মনির হোসেন ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অর্ধশতাধিক শেফ উপস্থিত ছিলেন।

সভায় সিলেট প্রেসক্লাবের সহসভাপতি মো. ফয়ছল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন রিপন আহমদ, মিজানুর রহমান, আজিজুল ইসলাম কাশেম এবং সাজ্জাদ হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গার্ডেন ইনের নির্বাহী শেফ আকরাম হোসেনকে সভাপতি, হোটেল গ্র্যান্ড নূরজাহানের নির্বাহী শেফ কোহেল আহমদকে সাধারণ সম্পাদক এবং লাজিজ রেস্তোরাঁর প্রধান শেফ হেলাল তরফদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়ছল আলম বলেন, সিলেটের পর্যটনশিল্পের বিকাশে শেফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের দক্ষতা ও পেশাদারিত্বের কারণে হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোর সুনাম বাড়ছে। খাদ্য নিরাপত্তা ও মান বজায় রেখে কাজ করলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, শেফদের ঐক্যবদ্ধ উদ্যোগ সিলেটের পর্যটনশিল্পের গুণগত মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি...

সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরকে ছাগল শিকার করতে দেখা গেছে। এ দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা...

Related Articles

পটুয়াখালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: প্রশাসনিক তদন্তের আশ্বাস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র...

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...