Home আঞ্চলিক মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ
আঞ্চলিকজাতীয়

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

Share
Share

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খানের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে জমিটি উদ্ধার করা হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার ১ নম্বর খতিয়ানের বিএস ১১৩ নং দাগভুক্ত ৮ শতক সরকারি রাস্তার জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ করে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খান জানান, উদ্ধারকৃত জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জমিটি অবৈধভাবে দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকবে। একই সঙ্গে তিনি সরকারি জমি দখলের বিষয়ে স্থানীয়দের তথ্য ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখল করে রেখেছিল। ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে নানা ভোগান্তি পোহাতে হতো। প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে তারা সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।

অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;