Home আন্তর্জাতিক সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: আক্রমণের জবাবে যৌথ পদক্ষেপের অঙ্গীকার
আন্তর্জাতিক

সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: আক্রমণের জবাবে যৌথ পদক্ষেপের অঙ্গীকার

Share
Share

সৌদি আরব ও পাকিস্তান বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটি বহিঃশত্রুর আক্রমণের মুখে পড়লে অপর দেশও সেটিকে সরাসরি আগ্রাসন হিসেবে গণ্য করবে এবং যৌথভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে।

রিয়াদের ইয়ামামা প্যালেসে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, সামরিক মহড়া এবং প্রযুক্তি বিনিময়ের পথ সুগম হবে। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বহন করে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রায় আট দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব এবং ইসলামী সংহতির ভিত্তিতেই এই চুক্তি বাস্তবায়ন হলো।

রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও তেলসমৃদ্ধ সৌদি আরবের এই চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতাকে এখন একটি আনুষ্ঠানিক ও বাধ্যতামূলক কাঠামোর আওতায় আনা হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়: ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেম পরিণত হলো ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। প্রেমের টানে হাজার মাইল পথ পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।...

Related Articles

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির...

যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারত প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত...

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...