Home সাম্প্রতিক ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
সাম্প্রতিক

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড

Share
Share

সাকিব,ঈশ্বরগঞ্জ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ খোকন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ পৌরসভার মরাখলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত খোকন সিরাজগঞ্জের কাজীপুর থানার মাজনাবাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বর্তমানে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই পঙ্কজ চন্দ্র দে সরকারের নেতৃত্বে এএসআই মনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে পৌরসভার মরাখলা-১ নম্বর এলাকা থেকে খোকনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, মাদকের বিরুদ্ধে থানার নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।...

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া...

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস...