Home সাম্প্রতিক শ্রীনগরে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
সাম্প্রতিক

শ্রীনগরে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন ‘গ্যারান্টি ফার্নিচার’ দোকানের সামনের সড়কে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে দুই নারীকে তল্লাশি করা হয়। তাদের হেফাজত থেকে মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন—পদ্মাসেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মন্ডল (যশলদিয়া প্রজেক্ট, ভাসমান) এলাকার নুর ইসলামের স্ত্রী মোছা. সাবিনা বেগম (৩০) এবং একই এলাকার আশরাফ ইসলামের স্ত্রী মোছা. আইরিন ওরফে রত্না বেগম (৩৮)। আইরিন বর্তমানে শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় জিল্লু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার আইনগত প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।...

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া...

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস...