Home আঞ্চলিক ঈদের দিন সিলেট আসছেন জামায়াত আমীর
আঞ্চলিকসিলেট

ঈদের দিন সিলেট আসছেন জামায়াত আমীর

Share
Share

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে সিলেট পৌঁছাবেন এবং সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

ঈদের পরদিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি মরহুম মাওলানা মুজিবুর রহমান ও আব্দুল মান্নানের কবর জিয়ারত করবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকেল ৪টায় তিনি সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে সন্ধ্যা ৭টায় দলের স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করবেন এবং রাত সাড়ে ৮টায় সার্কিট হাউজে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় তিনি সবুজবাগের বাসভবন থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে কূলাউড়া উপজেলা-এর ভাটেরা ইউনিয়নে যাবেন। বিকেল ৫টায় সেখান থেকে পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।

ঈদের চতুর্থ দিন সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা...

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ইমাম বিহারের বাসিন্দা ছিলেন। গত ২৭ এপ্রিল এ...

Related Articles

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায়...

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে ও কমলনগরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দেশের পৃথক দুটি জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক কলেজছাত্রীর...

মেয়ের পাত্রের সঙ্গে পালালেন মা, এলাকায় তোলপাড়

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে নিজের...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের...