Home সাম্প্রতিক ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে
সাম্প্রতিক

ইসরায়েলি হামলায় আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে

Share
Share

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর নতুন অভিযানে আরও ৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৬২ জন আহত হয়েছেন। এতে চলমান সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৯ জনে , আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, সরকারি হিসাব কেবল সেইসব নিহত ও আহতের সংখ্যা প্রকাশ করছে, যাদেরকে হাসপাতালে আনা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা এবং সড়কে পড়ে থাকা অসংখ্য মৃতদেহ এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধার সরঞ্জামের অভাব ও অব্যাহত বোমাবর্ষণ এ পরিস্থিতির জন্য দায়ী। ফলে প্রকৃত প্রাণহানি ও আহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশে ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে সেখানে ভয়াবহ খাদ্যসংকট তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সংঘাত শুরুর পর থেকে অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত মারা গেছেন ২২২ জন, যার মধ্যে ১০১ জন শিশু। সোমবার একদিনেই খাদ্যাভাবজনিত কারণে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ পাঁচজন।

ত্রাণ নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপরও নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি। অনাহার, অপুষ্টি এবং ত্রাণ সংগ্রহকালে নিহতদেরও সামগ্রিক প্রাণহানির হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক আদালত (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

এবারের বিশ্বকাপের দ্রুততম গোল চেক প্রজাতন্ত্রের

নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।...

সেনাসদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম...