Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলা, নিহত ৩
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলা, নিহত ৩

Share
Share

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি টার্গেট স্টোরের পার্কিং লটে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাজধানী অস্টিনে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

অস্টিনের পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারীর বয়স ৩০ বছর এবং তার ‘মানসিক সমস্যা’ রয়েছে। গুলি চালানোর পর সে একটি চুরি করা গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িটি দুর্ঘটনায় পড়লে, কাছের একটি ডিলারশিপ থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। পরে পুলিশ তাকে আটক করে।

জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে দুজনকে মৃত ঘোষণা করেন। তৃতীয়জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ প্রধান ডেভিস বলেন, “এটি অস্টিনের জন্য অত্যন্ত শোকের দিন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এই আক্রমণ বিধ্বংসী একটি ঘটনা। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা রইল।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ঝুঁকি তৈরি করছে?

অতিরিক্ত প্রোটিন কি লিভারের জন্য ক্ষতিকর? ওজন কমানো, পেশি গঠন কিংবা শরীরচর্চার ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত পুষ্টি উপাদানগুলোর একটি হলো প্রোটিন। জিম সংস্কৃতি,...

২০৩০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব মেসির

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও আলোচনায় লিওনেল মেসি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিন গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন তিনি। এর...

Related Articles

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...