Home জাতীয় অপরাধ ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীকে চড়, আজীবন নিষিদ্ধ অভিযুক্ত যাত্রী
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ইন্ডিগো ফ্লাইটে সহযাত্রীকে চড়, আজীবন নিষিদ্ধ অভিযুক্ত যাত্রী

Share
Share

ইন্ডিগো এয়ারলাইন্সের মুম্বাই-কলকাতা রুটের একটি ফ্লাইটে সহযাত্রীকে চড় মারার ঘটনায় অভিযুক্ত এক যাত্রীকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্ডিগো এয়ারলাইনস। হোসেন আহমেদ মজুমদার নামের এক যাত্রী আতঙ্কিত হয়ে পড়লে, এক ব্যক্তি তাকে আচমকা চড় মারেন

গত বৃহস্পতিবার, ৩১ জুলাই ঘটনাটি ঘটে। পরদিন ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, তারা বিমানের ভেতরে এমন উশৃঙ্খল আচরণ সহ্য করবে না এবং বিধি অনুযায়ী অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা, সম্মান ও স্বাচ্ছন্দ্য রক্ষা তাদের মূল লক্ষ্য ।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কগ্রস্ত হোসেন মজুমদারকে কেবিন ক্রুরা শান্ত করার চেষ্টা করছেন, ঠিক তখনই পাশের এক যাত্রী তাকে হঠাৎ করে চড় মারেন।

বিমানে থাকা অন্যান্য যাত্রী এবং ক্রুরা প্রতিবাদ জানান। ঘটনাটি বিমানের একাধিক যাত্রীর মোবাইল ক্যামেরায় ধারণ করা হয় এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নামার পর নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে আটকের কিছুক্ষণ পর তাকে ছেড়েও দেওয়া হয়।

ঘটনার পর ইন্ডিগোর পক্ষ থেকে আরো একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয়, ‘আমাদের ফ্লাইটে একটি সহিংসতার ঘটনা ঘটেছে । এ ধরনের অশোভন আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও মর্যাদার পরিপন্থী। অভিযুক্ত যাত্রীকে ‘অশোভন’ ঘোষণা করে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁকে থাপ্পড় মারা ছাত্রী সাদিয়া সুলতানাকে সাময়িক বহিষ্কারের নামে প্রশাসন...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পরিচালক মমিনুল ইসলাম। রাজধানীর BRAC সেন্টারে...

Related Articles

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার দিয়ে বিজেপি সমর্থকদের হামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

‘কোনো শক্তি ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি...

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...