Home সাম্প্রতিক ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা
সাম্প্রতিক

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা

Share
Share

ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তাঁরা এ ঘোষণা দেন।

আব্দুল্লাহ আল জাবের তাঁর পোস্টে বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা সম্পন্ন করা সম্ভব হয়নি। এরপর গত ছয় মাস ধরে ওয়ারিশ–সংক্রান্ত বিষয়ের সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তিনি জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় দলিল–দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করারও ঘোষণা দেন তিনি। তবে শহীদ ওসমান হাদির মৃত্যুর আগের হিসাব প্রকাশে জটিলতার কথা উল্লেখ করে বলেন, সে সময়ের সংশ্লিষ্ট হিসাব ও ব্যাংক হিসাব স্থগিত থাকায় তা তাঁর আওতার বাইরে।

অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা তাঁর পোস্টে বলেন, বাংলাদেশপন্থী সাংস্কৃতিক চর্চার লক্ষ্য নিয়ে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে যুক্ত হয়েছিলেন। সংগঠনটি সাংস্কৃতিক কার্যক্রম থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে তিনি আগে থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন।

জুমা বলেন, শহীদ ওসমান হাদির মৃত্যুর পর ওয়ারিশ–সংক্রান্ত বিরোধ সামনে আসে। এ সময় জনসাধারণের আস্থা রক্ষার চেষ্টা করা হলেও সাম্প্রতিক সময়ে এ নিয়ে বিভিন্ন বিতর্ক, অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের কারণে তিনি দায়িত্বে থাকা অব্যাহত রাখা সমীচীন মনে করেননি।

তিনি আরও জানান, ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল–দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব তাঁদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তাঁর দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাবও দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

;