Home শিক্ষা অন্যান্য ইউজিসি মেধাবৃত্তি অর্জন করলেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
অন্যান্যজাতীয়শিক্ষা

ইউজিসি মেধাবৃত্তি অর্জন করলেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী

Share
Share

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে। প্রতিটি অনুষদ থেকে সর্বোচ্চ মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবির সাত শিক্ষার্থীকে এক বছরের জন্য মোট এক লাখ ৮২ হাজার টাকা মেধাবৃত্তি হিসেবে মঞ্জুর করা হয়েছে।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা:
• মাইক্রোবায়োলজি বিভাগ: মো. আব্দুল্লাহ আল সাফি
• কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: দিদারুল ইসলাম দিদার
• ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ: ওয়াজিহা ইসলাম
• সমাজবিজ্ঞান বিভাগ: ফাইয়াজ আহমদ
• শিক্ষা বিভাগ: তাসনিম তাবাসসুম অরিন
• আইন বিভাগ: নাজমুন সাকিব ইতি
• বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী (সমাজবিজ্ঞান বিভাগ): খোন্দকার ইবনে সিয়াম

ইউজিসি জানিয়েছে, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উৎকর্ষতা ও গবেষণায় আগ্রহ বাড়াতে প্রতিবছরই মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ অর্জনে গর্ব প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গবেষণা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয়...

Related Articles

ইউএনজিএতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায়...

ভেরিফিকেশনের নামে এক হাজার তরুণের স্বপ্ন ধূলিসাৎ: নাহিদ ইসলাম

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক...

;