Home আঞ্চলিক আশুলিয়ায় ছয় বছরের শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়

আশুলিয়ায় ছয় বছরের শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার

Share
Share

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাসা থেকে শ্রমিক দম্পতি ও তাদের ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—বগুড়ার ধুনট উপজেলার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার এবং তাদের মেয়ে জমিলা।

পুলিশ জানায়, বিছানায় পড়ে ছিল স্ত্রী ও সন্তানের নিথর দেহ, আর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল রুবেলের লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শিশুকে বিষ খাইয়ে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন।

প্রতিবেশীরা জানান, সনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন, রুবেল রাজমিস্ত্রী ছিলেন। সারা দিন তাদের খোঁজ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়েই মরদেহ দেখতে পান তারা।

নিহতদের স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই রুবেল প্রথমে স্ত্রী ও মেয়েকে হত্যা করেন, পরে নিজেও আত্মহত্যা করেন। আশুলিয়া থানার ওসি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন,...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল...