Home বিনোদন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?
বিনোদন

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

Share
Share

২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে আয়োজক শহর আটলান্টার আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। দিনজুড়ে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস থাকায় দুশ্চিন্তায় রয়েছেন সমর্থকেরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি বজ্রপাত এবং শহরের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা।

এদিকে আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারও অস্থিতিশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির মতে, দিনের বিভিন্ন সময়ে রোদ, আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতা বৃদ্ধির কারণে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে প্রতিকূল আবহাওয়া ম্যাচ আয়োজনকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে না। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ম্যাচের ভেন্যু মার্সিডিজ–বেন্‌জ স্টেডিয়ামে আধুনিক রিট্র্যাক্টেবল (খোলা–বন্ধ করা যায়) ছাদ থাকায় বাইরে বৈরী আবহাওয়া থাকলেও মাঠের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব হবে। ফলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হওয়ার কথা।

প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায়। ম্যাচটির ভেন্যু নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...