Home আন্তর্জাতিক আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর: ব্যক্তিগত গাড়িতে করে প্রাসাদে নিলেন প্রেসিডেন্ট জায়েদ!
আন্তর্জাতিক

আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর: ব্যক্তিগত গাড়িতে করে প্রাসাদে নিলেন প্রেসিডেন্ট জায়েদ!

Share
Share

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ‘কথিত’ গোপন সফর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। বুধবার (১৩ মে) রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও আমিরাতের পক্ষ থেকে তা সরাসরি অস্বীকার করা হয়েছে। এই পরস্পরবিরোধী অবস্থানের ফলে পুরো বিষয়টি এখন এক নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে।

সফরের সত্যতা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন এতে নতুন মাত্রা যোগ করেছেন নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন। এক ফেসবুক বার্তায় তিনি দাবি করেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে আবুধাবিতে অত্যন্ত উষ্ণ ও রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে। আঘমোনের বর্ণনা অনুযায়ী, খোদ আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান স্বয়ং বিমানবন্দরে উপস্থিত হয়ে নেতানিয়াহুকে স্বাগত জানান।

আঘমোন সেই মুহূর্তের প্রত্যক্ষদর্শী হওয়ার দাবি করে বলেন, “প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রাজপ্রাসাদে নিয়ে যান।” তিনি আরও জানান, সেই বিশেষ মুহূর্তে প্রেসিডেন্টের পরিবারের সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা নেতানিয়াহুর উপস্থিতিতে অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। আঘমোন এই সফরকে একটি ‘অনন্য কূটনৈতিক বিজয়’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেছেন যে, এই আলোচনার সফলতা নিয়ে আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত চর্চা চলবে।

তবে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে জানানো হয়েছে যে, এ ধরণের কোনো সফর বা বৈঠক অনুষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই সংকটময় মুহূর্তে মুসলিম বিশ্বের জনমত ও কৌশলগত অবস্থানের কথা চিন্তা করেই হয়তো আমিরাত সরকার এই সফরটিকে গোপন রাখতে চাইছে।

সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণই ছিল এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দু। কূটনৈতিক এই লুকোচুরি দুই দেশের সম্পর্কের গভীরতা এবং যুদ্ধের ময়দানে নতুন কোনো জোটের ইঙ্গিত কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...