Home আন্তর্জাতিক পহেলগাঁও হামলার ১০ মাস: চাকরির অপেক্ষায় সমীর গুহের পরিবার
আন্তর্জাতিক

পহেলগাঁও হামলার ১০ মাস: চাকরির অপেক্ষায় সমীর গুহের পরিবার

Share
Share

পহেলগাঁও হামলায় নিহত সমীর গুহের মৃত্যুর ১০ মাস পরও চাকরির নিশ্চয়তা পাননি তাঁর স্ত্রী শবরী গুহ। আর্থিক সাহায্য মিললেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ তুলেছে পরিবার।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গি হামলায় নিহত হন কলকাতার বাসিন্দা সমীর গুহ। পরিবার নিয়ে বেড়াতে গিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যার সামনে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

এই হামলায় মোট ২৬ জনের মৃত্যু হয়। অভিযোগে বলা হয়েছে, পর্যটকদের মধ্যে বেছে পুরুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যাতে পরিবারগুলো চরম বিপর্যয়ে পড়ে।

নিহতের স্ত্রী শবরী গুহ জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা মিলেছে। পশ্চিমবঙ্গ সরকার ১০ লক্ষ টাকা অনুদান দেয়, যা তিনি পেয়েছেন। তবে চাকরির জন্য করা আবেদন এখনও ঝুলে রয়েছে।

সমীর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তাঁর কলকাতার অফিসে সহানুভূতিভিত্তিক চাকরির আবেদন করেছেন শবরী। অফিস জানিয়েছে, আবেদন দিল্লিতে পাঠানো হয়েছে। কিন্তু ১০ মাসেও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

শবরীর কথায়,“এটা তো স্বাভাবিক মৃত্যু নয়। আমাদের জীবনে সব কিছু বদলে গেল। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কেউ এক বারও খোঁজ নেয়নি।”

সমীরের পেনশন পেলেও স্থায়ী আয়ের অভাবে আর্থিক অনিশ্চয়তা কাটছে না। তাঁদের মেয়ে শুভাঙ্গী সম্প্রতি ১৮ বছরে পা দিয়েছেন এবং কলকাতার এক বেসরকারি কলেজে মনোবিজ্ঞানে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন। মেয়ের পড়াশোনায় কোনও খামতি রাখতে চান না শবরী।

পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। মে মাসে দুই দেশের মধ্যে চার দিন ধরে সশস্ত্র সংঘাতও হয়।

মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। পুণের বাসিন্দা নিহত সন্তোষ জগদালের কন্যা এখনও চাকরির জন্য কেন্দ্র ও রাজ্যের দ্বারস্থ।

শবরী রাজ্য সরকারের কাছে চাকরির আবেদন করেননি; করেছেন স্বামীর দফতরে। কিন্তু ১০ মাস কেটে গেলেও কোনও নিশ্চিত বার্তা পাননি।

তিনি প্রশ্ন তুলছেন— “আদৌ কি চাকরিটা পাব? দেওয়ার হলে কি এত দিনে দিত না?” হতাশা থাকলেও আশা পুরোপুরি ছাড়েননি তিনি। একা হাতে মেয়েকে বড় করার স্বপ্ন নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছেন।

পহেলগাঁওয়ের সেই ক্ষত এখনও তাজা। সরকারি চাকরির নিশ্চয়তা হয়তো কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে— কিন্তু তার জন্য এখনও অপেক্ষায় বেহালার গুহ পরিবার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;