Home জাতীয় অপরাধ আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও
অপরাধআঞ্চলিক

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

Share
Share

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত একটি কথিত ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’-এর বিরুদ্ধে শতাধিক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের নামে প্রায় ৩০০ প্রশিক্ষণার্থীর কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কেন্দ্রের পরিচালক আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তরের নাম ব্যবহার করে প্রশিক্ষণের বিজ্ঞাপন প্রচার করা হয়। এতে আকৃষ্ট হয়ে স্থানীয় যুবকেরা ভর্তি হন। প্রতারক চক্রটি সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষেই অফিস স্থাপন করে এবং কোর্স ফি হিসেবে প্রতিজনের কাছ থেকে ৬ হাজার ১০০ থেকে ১৪ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত আদায় করে। প্রতি ব্যাচে ২০ থেকে ২৫ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, কিছুদিন নামমাত্র প্রশিক্ষণ দেওয়ার পর হঠাৎ করেই অফিসে তালা ঝুলিয়ে পরিচালক মো. আতাউল্লাহ মনিরসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। বর্তমানে তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার ভুক্তভোগী মোহাম্মদ আতিক জানান, সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তি দেখে তিনি ড্রাইভিং কোর্সে ভর্তি হন এবং ১৪ হাজার ৫৭৫ টাকা পরিশোধ করেন। এক মাস ক্লাস নেওয়ার পর হঠাৎ করেই অফিস বন্ধ হয়ে যায়। পরীক্ষা বা সার্টিফিকেট কোনোটিই দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

একই ধরনের অভিযোগ করেছেন কম্পিউটার প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরাও। বৈরাগ ইউনিয়নের জাবের জানান, ভর্তি ফি নেওয়ার পর কিছুদিন ক্লাস করিয়ে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। অপর শিক্ষার্থী আবেদ নূর বলেন, দক্ষতা অর্জনের আশায় ভর্তি হলেও এখন তারা প্রতারণার শিকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী গুলির ঘটনায় হাসিনাসহ ৪০ জনের অভিযোগপত্র দাখিল

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঢাকা...

৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। এতে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে বরং আগামী...

Related Articles

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য...

‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও বিতর্ক...

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া...