Home জাতীয় সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
জাতীয়রাজনীতি

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি সোমবার (৪ মে) নিশ্চিত করেছেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

তিনি জানান, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে প্রয়োজনীয় নথি কমিশনে পাঠানো হয়েছে। বর্তমানে তার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই আসন ঘিরে গত কয়েকদিন ধরেই নির্বাচন প্রক্রিয়ায় জটিলতা ও নাটকীয়তা চলছিল। ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামায়াত জোটের মূল প্রার্থী মনিরা শারমিনের সরকারি ব্যাংকের অবসর সংক্রান্ত সময়সীমা নিয়ে জটিলতা দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের নাম সামনে আসে। সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় শুরুতে তার আবেদন গ্রহণ করা হয়নি।

পরবর্তীতে ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাইয়ে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হয়। এরপর নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট করেন। আদালত তার পক্ষে রায় দিয়ে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। ওই নির্দেশনার ভিত্তিতে ২ মে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং ৩ মে বৈধ প্রার্থীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ইসি।

তবে এ আসনটি এখনো পুরোপুরি বিতর্কমুক্ত নয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মনিরা শারমিনও তার প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেছেন। যদি আদালত তার পক্ষে রায় দেন, তাহলে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

বর্তমান অবস্থায় আদালতের কোনো নতুন নির্দেশনা না এলে নুসরাত তাবাসসুমই থাকছেন সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সংসদ সদস্য হিসেবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে আসন বণ্টন অনুযায়ী বিএনপি জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি সংরক্ষিত নারী আসন। এর মধ্যে ৪৯টি আসনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে ভেঙে ফেলা হলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবসংস্কৃত সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ...

শেখ হাসিনা হয়তো অসুস্থ, তাই মুখ দেখান না : আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে বা ভিডিও বার্তায় প্রকাশ্যে না আসার কারণ...

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...