Home রাজনীতি আইনি মারপ্যাঁচে জামায়াত জোটের প্রার্থী হাতছাড়া হতে পারে আসন
রাজনীতি

আইনি মারপ্যাঁচে জামায়াত জোটের প্রার্থী হাতছাড়া হতে পারে আসন

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এক প্রার্থী।

বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হতেই মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে। আর এমনটি হলে জোটের জন্য নির্ধারিত ১৩টি আসনের একটি হাতছাড়া হয়ে যেতে পারে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এই নিয়ম সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।

জানা গেছে, জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেছেন মাত্র চার মাস আগে (ডিসেম্বর ২০২৫)। অথচ আইনি বাধ্যবাধকতা অনুযায়ী এই সময়সীমা হতে হবে ৩৬ মাস বা তিন বছর।

এ নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে জামায়াত জোট ১৩টি আসনের বিপরীতে ১৩ জন প্রার্থীর তালিকা দিয়েছিল। যদি একজনের প্রার্থিতা বাতিল হয়, তবে ওই আসনটি সবার জন্য ‘উন্মুক্ত’ হয়ে যাবে।

আর এতে লাভবান হবে ক্ষমতাসীন দল বিএনপি। যেহেতু বর্তমানে সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা বেশি।

ফলে আসনটি উন্মুক্ত হলে এবং নতুন তফসিলে ভোট হলে বিএনপি জোটের আসনসংখ্যা ৩৬ থেকে বেড়ে ৩৭ হতে পারে। আর এতে জামায়াত জোটের আসন ১৩টি থেকে কমে ১২টিতে নামতে পারে।এদিকে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় বিকেল ৪টা পার হওয়ার পর জোটের পক্ষ থেকে নুসরাত তাবাসসুম নামে আরো একজনের মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করা হয়। তবে রিটার্নিং কর্মকর্তা রিসিভ কপিতে ১৯ মিনিট বিলম্বের কথা উল্লেখ করেছেন, যা পরবর্তী সময়ে গ্রহণযোগ্য হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

এমন জটিলতা নিয়ে জোট সমন্বয়ক হামিদুর রহমান আযাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মনোনয়নপত্র বাতিল হবে না বলেই আমরা বিশ্বাস করি।

এদিকে প্রার্থী মনিরা শারমিন দাবি করেন, কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক এবং তার পদটি রাষ্ট্রের কোনো লাভজনক পদ ছিল না। এটি সরাসরি নির্বাচন নয়, বরং দল কর্তৃক মনোনয়ন, তাই আইনের এই জায়গাটি অত গুরুত্ব দেওয়া হয় না।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আরপিওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামীকাল ও পরশু মনোনয়নপত্র বাছাইয়ের পর বিষয়টি চূড়ান্ত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি...