Home জাতীয় অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ- ‘দিন: দ্য ডে’তে নিজেকে না দেখে হতাশ অভিনেতা
জাতীয়বিনোদন

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ- ‘দিন: দ্য ডে’তে নিজেকে না দেখে হতাশ অভিনেতা

Share
Share

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। কয়েক বছর আগে আয়োজন করা তাঁর ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শো থেকে নির্বাচিত হওয়া এক তরুণ মডেল—সাব্বির আহমেদ আরবিন অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সিনেমায় কাজের সুযোগ পেলেও শেষ পর্যন্ত পর্দায় তার কোনো দৃশ্য রাখা হয়নি।

২০১৫ সালে অনন্ত জলিল দেশব্যাপী শিল্পী খোঁজার উদ্যোগ নেন ‘ট্যালেন্ট হান্ট’ নামে একটি রিয়েলিটি শো আয়োজনের মাধ্যমে। তাঁর দাবি ছিল, বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মুখ এনে শিল্পী সংকট দূর করাই এ উদ্যোগের উদ্দেশ্য। দেশজুড়ে প্রায় তিন লাখ প্রতিযোগী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে নির্বাচিত হন সাব্বির আহমেদ আরবিন, যিনি ‘হিরো’ ক্যাটাগরিতে চূড়ান্ত হন। অনন্ত জলিল তখন ঘোষণা দিয়েছিলেন, এই প্রতিযোগিতা থেকে পাওয়া নতুন মুখদের তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’-এ নেওয়া হবে। তবে পরবর্তীতে সিনেমাটি আর নির্মাণের মুখ দেখেনি।

আরবিন জানান, “দীর্ঘদিন অপেক্ষার পর আমাকে ২০১৮ সালে জানানো হয়, ‘দিন: দ্য ডে’ সিনেমায় আমি অভিনয়ের সুযোগ পাচ্ছি। অনন্ত ভাই নিজেই জানিয়েছিলেন, ট্যালেন্ট হান্ট থেকে পাওয়া কয়েকজনকে এই ছবিতে রাখা হবে।”

তিনি আরও বলেন,“মিটিংয়ের পর আমাকে একটি পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়। কস্টিউম পরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি। প্রথম চার দিন কোনো শট হয়নি, পরে অল্প কিছু দৃশ্যে অভিনয় করি। মোটামুটি আট দিন শুটিং করেছি।”

তবে আরবিনের হতাশা শুরু হয় সিনেমা মুক্তির পর। তাঁর ভাষায়,“সবাই জানতে পারে আমি সিনেমাটিতে অভিনয় করেছি। পরিবারের সবাইকে নিয়ে হলে দেখতে যাই। কিন্তু পুরো সিনেমা দেখে নিজের কোনো দৃশ্য খুঁজে পাইনি। খুব লজ্জায় পড়েছিলাম। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘দিন: দ্য ডে’, যেটি পরিচালনা করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সিনেমাটিতে অনন্ত জলিল ও তাঁর স্ত্রী বর্ষার পাশাপাশি অভিনয় করেন ইরান ও লেবাননের কয়েকজন তারকা অভিনেতা। ২০১৮ সাল থেকে দীর্ঘ সময় ধরে ছবিটি নির্মাণাধীন থাকার পর ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুক্তির পর ‘দিন: দ্য ডে’ বাণিজ্যিকভাবে তেমন সাড়া না পেলেও, এর বিশাল বাজেট, বিদেশি লোকেশন ও অ্যাকশন দৃশ্য নিয়ে তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশের তরুণ অভিনেতা ও মডেলদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন, বড় তারকা বা প্রযোজকরা নতুন মুখদের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রাখেন না। আরবিনের ঘটনা সেই বাস্তবতারই আরেক প্রতিচ্ছবি বলে অনেকে মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

;