Home রাজনীতি বিএনপি বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
বিএনপিরাজনীতি

বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী

Share
Share

বিএনপিকে গরিব, কৃষক ও শ্রমিকের দল হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল।’ একই সঙ্গে যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

বিগত ১৭ বছরে একটি দল চুরি করেছে বলে অভিযোগ করে মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করাই বিএনপি সরকারের প্রধান দায়িত্ব। ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারাও এ সমস্যা সমাধানে আগ্রহী। সরকারের একাধিক মন্ত্রী এ বিষয়ে কাজ করছেন।

তিনি জানান, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ কৃষিজমি আবার চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) পদ্ধতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা সম্ভব নয়। এ কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সহযোগী প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশন করে জমি চাষাবাদের উপযোগী করা হবে।

কৃষিমন্ত্রী আরও জানান, বৃহত্তর যশোর অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভবদহ অঞ্চলে কৃষি উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এখানকার মাটি অত্যন্ত উর্বর। বিশেষ করে রসুন চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা দূর করে জমিগুলো চাষাবাদের আওতায় আনা গেলে রসুনের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এতে আমদানির ওপর নির্ভরশীলতাও কমতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দুর্ভোগ সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সরকার স্থানীয় মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেবে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসবে না এনসিপি: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের ভিত্তি স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয়...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো...

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য...

অর্জুন সিংয়ের বক্তব্যে সরকারের কূটনৈতিক নিষ্ক্রিয়তা লজ্জাজনক: নাহিদ ইসলাম

বাংলাদেশ দখল নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের পরও সরকারের পক্ষ...

;