Home সাম্প্রতিক ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা
সাম্প্রতিক

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

Share
Share

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল ৩০ টাকা দরে কিনতে পারছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেড কারখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের প্রথম দিন ৫০০ শ্রমিকের মধ্যে মোট পাঁচ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক শ্রমিক পেয়েছেন ১০ কেজি করে চাল।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় পোশাকশ্রমিকদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির নিয়ম অনুযায়ী, প্রকৃত পোশাকশ্রমিকেরা পরিচয়পত্র দেখিয়ে মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। চাল বিক্রির দায়িত্বে রয়েছেন অনুমোদিত ডিলার ওয়াল কিবরিয়া শ্যামল।

সুবিধাভোগী শ্রমিকেরা জানান, বাজারদরের তুলনায় ৩০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ তাঁদের জন্য বড় স্বস্তির। তবে এ সুবিধা যাতে শুধু প্রকৃত পোশাকশ্রমিকেরা পান, তা নিশ্চিত করার পাশাপাশি সারা বছর কর্মসূচি চালু রাখার দাবি জানিয়েছেন তাঁরা। সুবিধাভোগী নির্বাচনে যথাযথ নজরদারির ওপরও গুরুত্ব দেন শ্রমিকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডের পরিচালক (অপারেশন) মো. আসাদ। তিনি বলেন, শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা সময়োপযোগী। ন্যায্যমূল্যে চাল কিনতে পেরে শ্রমিকেরা সন্তুষ্ট।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, শুক্রবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছয়টি স্থানে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব স্থানে প্রত্যেক শ্রমিককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭...

নিষেধাজ্ঞাকে উপেক্ষা, ভিপিএন চালিয়ে পাকিস্তানি নাটক দেখছে ভারতীয়রা

ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাতে এসব...

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল...

;