Home সাম্প্রতিক ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী
সাম্প্রতিক

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

Share
Share

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে রক্তাক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায়...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭...

নিষেধাজ্ঞাকে উপেক্ষা, ভিপিএন চালিয়ে পাকিস্তানি নাটক দেখছে ভারতীয়রা

ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাতে এসব...

;