Home সাম্প্রতিক পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক

পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি থানা, হাসপাতাল ও বসতবাড়িতে অগ্নিসংযোগের উসকানিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে জামি’আ হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। এরপরও যারা পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোর মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিগত ১৬ থেকে ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা এবং মাদরাসাশিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ, মধুপুর ইসলামিয়া হালীমিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মাওলানা আব্দুল হামিদ, চাঁদপুরের কচুয়ার উজানীর পীরসাহেব মাওলানা এহতেরামুল হক, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায়...

তিন বছর পর আবার মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭...

নিষেধাজ্ঞাকে উপেক্ষা, ভিপিএন চালিয়ে পাকিস্তানি নাটক দেখছে ভারতীয়রা

ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাতে এসব...

;