রাজধানীর মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের দাবি, বাসে আগুন দেওয়ার সময় দুর্বৃত্তদের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর মিল্লাত ক্যাম্প-সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশিরও বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির একাংশ পুড়ে গেছে।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a comment