Home সাম্প্রতিক টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬
সাম্প্রতিক

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

Share
Share

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এ ছাড়া সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়।

এজাহারের তথ্য অনুযায়ী, হামলার দিন থানার অস্ত্রাগার থেকে একটি লাইট মেশিনগানের (এলএমজি) ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯টি রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়।

এ ছাড়া আটটি ৯ মিলিমিটার পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি সাবমেশিনগান (এসএমজি), ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা, দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;