Home জাতীয় শেখ হাসিনাকে ফেরানোর পথ খুঁজতে এবার ত্রিপুরায় আওয়ামী লীগ নেতারা
জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর পথ খুঁজতে এবার ত্রিপুরায় আওয়ামী লীগ নেতারা

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পথ খুঁজতে এবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সফর করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তাঁরা বাংলাদেশ-ভারত সীমান্তের আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন। বাংলাদেশের অংশে এই স্থলবন্দরটি আখাউড়া স্থলবন্দর নামে পরিচিত।

কলকাতা থেকে এশিয়া পোস্টের প্রতিনিধি জানান, বুধবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বিমানে করে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছান। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের একটি প্রতিনিধিদল আগরতলা-আখাউড়া সীমান্তসহ বাংলাদেশে প্রবেশের বিকল্প পথগুলো পর্যালোচনা করছেন।

এর আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পথ খুঁজতে গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ক্রসিং পরিদর্শন করেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। বাংলাদেশের অংশে এই সীমান্ত ক্রসিংয়ের নাম বেনাপোল। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তাঁরা।

ঘটনাটি ভারতের কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এশিয়া পোস্টের তথ্য অনুযায়ী, ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

আওয়ামী লীগের নেতারা সেদিন সকাল নয়টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে রওনা হন। দুপুর দুইটার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের অভিবাসন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে তাঁরা প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন তাঁরা। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন নেতারা।

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধিদলটি আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনাসহ ত্রিপুরার মধ্য দিয়ে যাতায়াতের বিকল্প পথগুলো খতিয়ে দেখতে পারে। এ জন্য আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তে যাওয়ার পথটিও পর্যালোচনা করবেন তাঁরা।

এদিকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। অন্যদিকে, একই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পৃথক একটি মামলায় বাহাউদ্দিন নাছিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;