Home সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নিহত ৬
সাম্প্রতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ নিহত ৬

Share
Share

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে থাকা ছয়জনের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়। পরে মিসিসিপি অঙ্গরাজ্যের মেরিন রিসোর্সেস বিভাগের ডুবুরিরা উড়োজাহাজটির মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের পাশাপাশি বিমানবাহিনী, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকর্মীরা অংশ নেন। প্রায় চার ঘণ্টা অভিযান চালানোর পর তাঁদের সন্ধান পাওয়া যায়।

কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা হুয়ান রস এর আগে জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে আট ও দশ বছর বয়সী দুই শিশুও ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মিসিসিপির পাস্কাগুলা এলাকার কাছে সেসনা ২১০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি মিসিসিপির হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডারের তথ্য অনুযায়ী, এটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচের দিকে নামছিল বলে জানান হুয়ান রস।

কোস্টগার্ডের সার্চ অ্যান্ড রেসকিউ সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক পরিণতি। এই অপূরণীয় ক্ষতির মুখে পড়া পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দেবে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ...

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের

দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও...

Related Articles

সামরিক ও আধা সামরিক জনবলের সম্মিলিত হিসাবে বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সক্রিয় সামরিক সদস্য, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সম্মিলিত সংখ্যার হিসাবে...

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষিকার বসবাস, আসবাবপত্র ব্যবহারের অভিযোগ

বাগেরহাটের মোংলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে...

ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে

যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের...

ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে...

;