আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি, আর সেখান থেকে আসা অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।
দুলু বলেন, ‘৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে।’
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছরের আগে এ সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো সম্ভাবনা নেই।
এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান বিএনপির এই নেতা।
Leave a comment