গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতারাও রয়েছেন।
জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ ও লেনদেন যাচাইয়ের তালিকায় থাকা ৯৭ ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদর উপজেলার ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।
তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তাঁর স্ত্রীসহ ১২ জনের নাম জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a comment