ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ অগ্রগতি জানতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান। চিঠির সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত একটি অনুমতিপত্রও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে স্টিভেন পাওলেস উল্লেখ করেন, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে।
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে তাঁরা জানতে পেরেছেন, নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনটি বাংলাদেশ হাইকমিশনে পৌঁছেছে। তবে শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে আইনি প্রতিনিধিত্ব করার অনুমোদন রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল।
এ কারণে শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে হাইকমিশনের কাছে জরুরি ভিত্তিতে জবাব চেয়েছে প্রতিষ্ঠানটি।
Leave a comment