Home আঞ্চলিক হাবিপ্রবির অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
আঞ্চলিক

হাবিপ্রবির অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ

Share
Share

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া, হেনস্তা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থী।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।

লিখিত অভিযোগে শিক্ষার্থী জানান, ২০২৫ সালের ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার সরকার তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। পরদিন সকাল সাড়ে ১০টায় এক বান্ধবীসহ তাঁকে নিজের চেম্বারে দেখা করতে বলেন।

নির্ধারিত সময়ে বান্ধবীকে নিয়ে শিক্ষকের চেম্বারে যান ওই শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর ব্যক্তিগত কথা বলার অজুহাতে তাঁর বান্ধবীকে বাইরে অপেক্ষা করতে বলেন শিক্ষক।

এরপর ওই শিক্ষার্থীকে তিনি প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাস?’ শিক্ষার্থী তাঁর বাবার কথা বললে শিক্ষক তাঁকে বাবার দিব্যি দিয়ে তাঁদের কথোপকথন কাউকে না জানানোর অনুরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিক্ষার্থীর অভিযোগ, একপর্যায়ে শিক্ষক তাঁকে বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’

এ ছাড়া বিকেলে দিনাজপুরের বিরলে একসঙ্গে চা খেতে যাওয়া ও ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। একপর্যায়ে তাঁর হাত ধরে করমর্দন করেন এবং হাত ও গাল নিয়ে মন্তব্য করেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে বিষয়টি পরিবারকে জানান। অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও ঘটনা সম্পর্কে অবহিত করেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১৭ জানুয়ারি মৌখিক পরীক্ষার সময় শ্রেণিপ্রতিনিধির (সিআর) মাধ্যমে ওই শিক্ষার্থীকে আবার নিজের চেম্বারে ডাকেন অধ্যাপক দীপক কুমার সরকার।

শিক্ষার্থীর অভিযোগ, আগের ঘটনা পরিবার ও শিক্ষকের স্ত্রীকে জানানোর কারণে চেম্বারে তাঁকে উচ্চস্বরে বকাঝকা ও হুমকি দেওয়া হয়। এ সময় শিক্ষক টেবিল চাপড়ে কথা বলেন এবং তাঁর অধীনে দুটি কোর্সের প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থাকার কথা উল্লেখ করেন।

ওই শিক্ষার্থীর দাবি, এসব ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। দীর্ঘদিন নিয়মিত ক্লাসেও অংশ নিতে পারেননি তিনি। পরবর্তী সময়ে বিভিন্নভাবে হেনস্তার কারণে তাঁর পরীক্ষার ফল খারাপ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক ড. দীপক কুমার সরকার।

মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না। আর এমন তো হওয়ার কথা না, এমন কিছু তো আমি করিনি।’

অভিযোগের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলতে বলেন। পরবর্তী সময়ে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো তদন্ত কমিটি গঠন করেছে কি না বা কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা–ভাঙচুর, ফুপুর বাড়িতে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক...

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা...

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

;