Home সাম্প্রতিক শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষণা টুঙ্গিপাড়া উপজেলা এনসিপি নেতার
সাম্প্রতিক

শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে, রাজনীতি ছাড়ার ঘোষণা টুঙ্গিপাড়া উপজেলা এনসিপি নেতার

Share
Share

শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে উল্লেখ করে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। পরদিন বৃহস্পতিবার ‘গোপালগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, ‘আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা। আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।’

রাজনীতিতে যুক্ত হওয়ার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন পর্যন্ত দায়িত্বে ছিল।

নির্বাচনের পর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার কারণ ব্যাখ্যা করে মুতাসিম বিল্লাহ বলেন, চাকরি, পরিবার ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে তিনি আর রাজনীতিতে সক্রিয় হতে পারেননি।

রাজনৈতিক কর্মকাণ্ডের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘উক্ত সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ এ সময় তাঁকে সুপরামর্শ ও সহযোগিতা করা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মুতাসিম বিল্লাহ বলেন, ‘আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ।’

ভিডিও বার্তার শেষাংশে নিজের জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের জন্য শুভকামনা জানান তিনি। একই সঙ্গে সবার কাছে নিজের জন্য দোয়া চান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির...

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ...

‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে...

;