Home জাতীয় মোহাম্মদপুরে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী শামীম গ্রেপ্তার
জাতীয়রাজনীতি

মোহাম্মদপুরে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী শামীম গ্রেপ্তার

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৪ বোতল কাশির সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় গোলাম রব্বানী শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি তাঁর কাছ থেকে কাশির সিরাপ ও গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলাম রব্বানী শামীম মুঠোফোনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।

রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে দাবি পুলিশের।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ হোক কাল, থানায় হামলার আহ্বানকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, থানায়...

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির...

Related Articles

নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মাণ করা হবে ২৫৬টি সেতু

নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে মাঝনদীতে খুঁটি না বসিয়ে দেশের বিভিন্ন জেলায়...

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের...

রামুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...

;