Home জাতীয় নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মাণ করা হবে ২৫৬টি সেতু
জাতীয়

নদীর মাঝখানে খুঁটি ছাড়াই নির্মাণ করা হবে ২৫৬টি সেতু

Share
Share

নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে মাঝনদীতে খুঁটি না বসিয়ে দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সেতুর দৈর্ঘ্য হবে ১০০ মিটারের বেশি। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

প্রতিমন্ত্রী বলেন, উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে যোগাযোগব্যবস্থা উন্নত করতে এসব সেতু নির্মাণ করা হবে। নদীর স্বাভাবিক প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সেতুগুলোর নির্মাণকাজে মাঝনদীতে খুঁটি বসানো হবে না।

তিনি জানান, এ ধরনের সেতু নির্মাণে দেশের প্রকৌশলীদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম। তাঁদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে প্রশিক্ষক আনা হবে। প্রয়োজনে দেশীয় প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য বিদেশেও পাঠানো হবে।

তবে প্রকল্পের আওতায় থাকা ২৫৬টি সেতুর মধ্যে ৯৮টির সম্ভাব্যতা সমীক্ষা এখনো সম্পন্ন হয়নি।

সমীক্ষা ছাড়াই এসব সেতু প্রকল্পে অন্তর্ভুক্ত করার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে পরিকল্পনা কমিশনের কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব কবির আহামদ বলেন, ‘এসব সেতুর সমীক্ষা করার পরই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সমীক্ষার আগে কোনো কাজ শুরু হবে না।’

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, বুধবারের একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৪ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা শুধু শহরকেন্দ্রিক নয়। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যেই এসব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ হোক কাল, থানায় হামলার আহ্বানকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, থানায়...

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির...

Related Articles

মোহাম্মদপুরে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী শামীম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮)...

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি...

মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের...

রামুতে পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

কক্সবাজারের রামুতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...

;